ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মঙ্গলকাটায় কম মূল্যে জমি বিক্রি না করায় দেয়াল ভাঙচুর আহত ৫ বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুমকিতে হিফজুল কোরআন প্রতিযোগীতার বাছাই সম্পন্ন, জেলায় অংশগ্রন করবে ২৮ জন নিষেধাজ্ঞার মধ্যেও চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি! প্রতি কেজি ১ হাজার টাকা গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন  রৌমারীতে সড়ক দূঘটনায় একই পরিবারেরর ৪ জনসহ নিহত ৫, আহত ১ রংপুর বিভাগে কোথাও ঝুঁকি নেই ; সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএস-এর আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহ সহ আরও অনেকে ও সদস্যরা উপস্থিত ছিলেন ।

জেলাগুলোতে মানব পাচারের প্রবণতা রোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে জোরালো সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। পাচারের শিকার সারভাইভারদের সঠিক পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম কার্যকর করা এবং সমন্বিত সভায় অংশগ্রণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ, এবং এনআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার ও সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যকার পারস্পরিক সংযোগের উপকারিতা তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :