ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

সার নিতে গিয়ে কৃষকদের হট্টগোল, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় ধাক্কাধাক্কিতে তিন কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার ৫ অক্টোবর দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলিম উদ্দিন (৪৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ওই ইউনিয়নের ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে। অপর দুই আহত কৃষকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বেলতৈল বাজারে সার নিতে বিপুলসংখ্যক কৃষক জড়ো হন। সার নেয়ার জন্য কৃষি কার্ডে সাক্ষর নেয়ার সময় কয়েকজন কৃষকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডিলার, কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে কয়েকজন কৃষক আহত হন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সার নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সার বিতরণে প্রকৃতপক্ষে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, ‘কৃষি কার্ড বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দু-একজন আহত হয়ে থাকতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি। উপজেলায় পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সংকট নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :