ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ সাতক্ষীরায় দুই বাল্যবিবাহ প্রতিরোধ, বরের পিতাকে জরিমানা মধ্যনগর বাজার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এমপি নুরুল ইসলাম বিএনপি সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের জন্য বিপদ সংকেত জাতীয়তাবাদী নামধারী মিডিয়া   ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার দুর্গোৎসব শুরু হচ্ছে আজ, কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ডিবি পুলিশের পরিদর্শন শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং 

১৫০০ টাকার ভাতার লোভ সামলাতে পারলেন না মির্জাগঞ্জ উপজেলা সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মৎস্য চাষ বিষয়ক সরকারি প্রশিক্ষণে অংশ নিয়ে ১ হাজার ৫০০ টাকা ভাতা নেয়ার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সিকে ঘিরে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ চাষি ও বেকার যুবকদের দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার অংশগ্রহণ ও সরকারি ভাতা পকেটে পোড়ার বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় গত ৫ ও ৬ অক্টোবর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মৎস্যচাষিদের আধুনিক মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ ও রোগ প্রতিরোধের কৌশল শেখানোর কথা ছিল।

নিয়মানুযায়ী প্রকৃত মৎস্যচাষি ও উদীয়মান যুবকদের সুযোগ দেয়ার কথা আছে। উপজেলা বিএনপির কাছেও তালিকা চেয়েছিল মৎস অফিস। কারো নাম না দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি নেতা হারুন অর রশিদ মুন্সি প্রশিক্ষণার্থী হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন এবং দুই দিনের নির্ধারিত ১,৫০০ টাকা ভাতা গ্রহণ করেন।প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ মুন্সি বলেন, “বিষয়টি আমি সঠিকভাবে জানি না। মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলুন, “আমি  ডেইলি কান্ট্রি মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি তাই সাংবাদিক হিসেবে সেখানে গিয়েছি এবং ভাতা নিয়েছি।”

প্রশিক্ষণে বিএনপি নেতার অংশগ্রহণের বিষয়ে জানতে চইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, “হারুন মুন্সি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন না। তিনি চাষি হিসেবে উপস্থিত ছিলেন, কারণ তার পুকুর রয়েছে।”

তবে অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কোর্টপাড়ার ছয়তলা ভবনের পেছনে হারুন মুন্সির নিজস্ব বাসভবন রয়েছে। তবে সেখানে কোনো পুকুর নেই, এমনকি তার নিজের নামে কোথাও লিজ নেয়া কোনো পুকুর বা মৎস্য খামারও নেই। মাছ চাষের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও একজন জ্যেষ্ঠ নেতার সাধারণ চাষিদের ভাতা নেয়ার ঘটনাকে স্থানীয়রা “১৫০০ টাকার ভাতার লোভ” হিসেবেই দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :