একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার
- আপডেট সময় : ১১:৫৫:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ইনসাফ ডেস্ক : জীবনের সকল সময় রাষ্ট্রীয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন অলি আহাদ বলে মন্তব্য করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলাপোষ্ট ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
তিনি বলেন, শাসকের অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে জীবনে জেল খেটেছেন অন্তত ১৭বার। তবু আপোষ করেননি। আপোষ বলে কোন শব্ধ ছিল না তার জীবনে। রাজনৈতিক ইতহাসের এক উজ্জল নক্ষত্রের নাম হচ্ছে ভাষা বীর, ভাষা সৈনিক অলি আহাদ। একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম। জীবনের ইতিহাসে আপোষ নাই বললেই চলে।
মঙ্গলবার ২০ অক্টোবর সেগুনবাগিচা কাকরাইলে সংগঠনের মিলনায়তনে “জাতীয় রাজনীতির অহংঙ্কার ভাষা সৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মান ও শ্রদ্ধা নিবেদন জানিয়ে স্বরণীয় করে আলোচনাকালে সংগঠনের সভাপতি ও বাংলাপোষ্ট ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এসব কথা বলেন।
মোহাম্মদ অলিদ তালুকদার বলেন, দেশে সকল সামরিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপোসহীন ভূমিকার কারণেও তিনি নিগৃহীত হয়েছেন বার বার। শাসকদের দুর্নীতি-দুবৃত্তায়ন, স্বজনপ্রীতির বিরুদ্ধে তার কন্ঠ ছিল সকল সময়ই সোচ্চার। এখানে তিনি কোন আপোষ করেন নাই। বাক ও ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে পরিচালিত সকল সংগ্রামে অকুতোভয় এই লড়াকু জননায়ক আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভাষা বীর অলি আহাদ ছিলেন এক বিরল নেতৃত্ব। তিনি একই সঙ্গে যেমন আপোষহীন তেমনি দৃঢ়চিত্তের মানুষ ছিলেন। অলি আহাদ শুধু একটি নাম নয়, অলি আহাদ একটি সংগ্রামের নাম- সংগ্রামী ইতিহাসের একটি অনন্য অভিধান।
তিনি বলেন, নীতির প্রশ্নে আপোষহীন পথে সারা জীবনের যাত্রা ছিল অলি আহাদের। রাজনীতি সংগ্রামের দুর্গম গিরি মরু কান্ডার, পেরিয়ে তাঁর সেই যাত্রা আজীবন অব্যাহত ছিলো। যেখানইে স্বৈরাচারী একনায়ক, কিংবা যেখানেই গণতন্ত্রের নামাবলি গায়ে- দেয়া কোন ফ্যাসিস্ট শাসক, সেখানেই তাদের গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে অলি আহাদের কন্ঠ বর্জনির্ঘোষ। তাঁর সম্পাদিত ‘সাপ্তাহিক ইত্তেহাদ্’ সকল আগ্রাসন আধিপত্যবাদ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল এক দ্রোহের বহ্নিশিখা। অলি আহাদের এই আপোষহীন রাজনীতির ফসল যারা ভোগ করেছেন তারাও তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারেন নাই।
যে অলি আহাদের জীবনের লড়াই সংগ্রামের বিনিময়ে আজ আমরা আমাদের মায়ের মাতৃভাষায় কথা বলে যাচ্ছি সেই ভাষাসৈনিকদের প্রতি আমাদের নেই সম্মান মর্যাদা এবং তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ জানানোর মতন নেই আমাদের মূল্যবোধ। আমাদের গুণীজনকে
আমরা আমাদের অপরাজনীতির কাছে হারিয়ে গেছে মানবিক দৃষ্টি।
বাংলাপোষ্ট ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, ভাষা সৈনিক অলি আহাদ আমাদের জাতীয় জীবনের অহঙ্কার। তার জীবন আমাদের অধিকার আদায়ের, গনতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরনা যোগায়। অলি আহাদের জীবনের বিনিময়ের কারণেই আজ আমি আমরা ও আপনারা সকলেই মায়ের মাতৃভাষা বাংলাভাষায় কথা বলতে পাচ্ছি । সেই জন্য দলমতের উর্ধ্বে নির্বিশেষে সকলে মিলে অলি আহাদসহ আমাদের সকল ভাষাসৈনিকদের যথাযথভাবে সম্মান মর্যাদায় স্বরণীয় করতে হবে । অলি আহাদ প্রমুখ ভাষাসৈনিকদের অবমাননা করা মানেই নিজ মাতৃভূমি বাংলাদেশ ও মায়ের মাতৃভাষার সঙ্গে অবমাননাকরের সামিল। জাতীয় এক্যের স্বার্থেই তাকে স্মরণ করা প্রয়োজন।

























