ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশিরের পরশে প্রকৃতিতে শীতের পদধ্বনি সাবেক টিএইচওর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন বর্তমান টিএইচও, এলাকায় তোলপাড় চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই : ফরহাদ হোসেন আজাদ কুমিল্লায় কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয় তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই : ফরহাদ হোসেন আজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সুস্থ শরীর সুস্থ মন। একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই।

সোমবার ১৯ অক্টোবর দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন ও নগদ গৃহ মঞ্জুরির অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক আমাদের সমাজে বিস্তার লাভ করে যুবকদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বেশি আকৃষ্ট করতে হবে। আর সেজন্য তাদের খেলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।

বোদা উপজেলা প্রশাসন ও ত্রান দূর্যোগ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলার ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ফুটবল একাডেমিতে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট, নেট সহ বিভিন্ন ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী তুলে দেন তিনি।

পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৩৬ টি অসহায় পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকার চেক অনুদান হিসেবে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :