ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশিরের পরশে প্রকৃতিতে শীতের পদধ্বনি সাবেক টিএইচওর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন বর্তমান টিএইচও, এলাকায় তোলপাড় চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই : ফরহাদ হোসেন আজাদ কুমিল্লায় কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয় তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয় তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে প্রমাণ হয়েছে সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়। তারা স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানচিত্রের পক্ষে।

সোমবার ১৯ অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলায় পাচপীর নিজ ইউনিয়নের সনাতন ধর্মের পাচ শতাধিক সনাতন ধর্মের মানুষকে দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে। অথচ সেদিন যারা এই দেশটাকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি বরং স্বাধীনতাকামী মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে সেই সব আলবদর আলসামছ বাহীনির জামাতে ইসলামের লোকজন এখন মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সনাতনী ভাইদের কুপ্ররোচনা দিয়ে নিজের দলে ভেরাতে চাইছে। তাদের বিরুদ্ধে সনাতন সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রশাসনিক ভাবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয় ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কারণ বিএনপি সরকার বিশ্বাস করে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :