সাবেক টিএইচওর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন বর্তমান টিএইচও, এলাকায় তোলপাড়
- আপডেট সময় : ০৯:০৯:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রারাজিবপুরে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)–ডা. দেলোয়ার হোসেন এর মালিকানাধীন ফয়জুর রহমান ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতা বন্ধ করে দিয়েছেন বর্তমান টিএইচও ডা. সারোয়ার জাহান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর উপজেলার বড় পুকুরপাড় এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাইয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
তবে সাবেক টিএইচওর মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। কেউ কেউ এ ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে এক ডায়াগনস্টিক মালিক আবু কালাম জানান, তাদের ডাক্তার আছে, কাগজপত্রও আছে। সময়মত নিবন্ধনের টাকা দিতে পারিনি। তবুও আমাদের ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ও জরিমানা করল। অথচ পাশেই ২টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং বটতলাতে সীমান্ত ও বন্ধন ডায়াগনস্টিক সেন্টার কেমনে চলে। তবে কি ওগুলো থেকে মাসিক চাঁদা খান প্রশাসন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের মতে, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় অনুমোদন, কাগজপত্র এবং সেবার মান যাচাই করা জরুরি। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের প্রতি সমান আচরণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান জানান, আমার কার্যক্রম অব্যহত থাকবে।



















