ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশিরের পরশে প্রকৃতিতে শীতের পদধ্বনি সাবেক টিএইচওর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন বর্তমান টিএইচও, এলাকায় তোলপাড় চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই : ফরহাদ হোসেন আজাদ কুমিল্লায় কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয় তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার ১২তম দিনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে চর কুকরী মুকরী থেকে মা ইলিশ পরিবহনের তথ্যের ভিত্তিতে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ কেজি মা ইলিশ জব্দ করে পুলিশ।

পরে উপজেলা মৎস্য উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ এর উপস্থিতিতে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জব্দ করা মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :