ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশিরের পরশে প্রকৃতিতে শীতের পদধ্বনি সাবেক টিএইচওর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন বর্তমান টিএইচও, এলাকায় তোলপাড় চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই : ফরহাদ হোসেন আজাদ কুমিল্লায় কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয় তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ২২নং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দূর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারী (৫৫) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৯ অক্টোবর ভোর আনুমানিক ৪টার দিকে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, “নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তার পরিচয় নিশ্চিত করতে আশেপাশের এলাকায় খবর জানিয়েছি।

পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা নিচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘাতক গাড়িটি ও তার চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :