ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশিরের পরশে প্রকৃতিতে শীতের পদধ্বনি সাবেক টিএইচওর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন বর্তমান টিএইচও, এলাকায় তোলপাড় চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই : ফরহাদ হোসেন আজাদ কুমিল্লায় কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয় তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

শিশিরের পরশে প্রকৃতিতে শীতের পদধ্বনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : বাংলার ঋতুচক্রে হেমন্তের আগমন। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় মুক্তোর মতো ঝলমল করে শিশিরবিন্দু। শিশির ভেজা ঘাস, ধানের পাতায় জমে থাকা জলকণা আর সকালের স্নিগ্ধ বাতাস জানান দেয় প্রকৃতির পালাবদলের কথা। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উষ্ণতা ফিরে এলেও ভোরের পরিবেশে অনুভূত হচ্ছে ঋতু পরিবর্তনের ছোঁয়া। প্রকৃতির এমন রূপেই স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা।

জামালপুরের মেলান্দহ উপজেলার বিভিন্ন অঞ্চলে ভোর থেকেই কুয়াশার আবরণ ও দুর্বাঘাসের মাথায় মুক্তোর মতো শিশির বিন্দু দেখা যায়। হালকা কুয়াশায় দূরের গাছপালা ও পথঘাট আবছা হয়ে আছে। গ্রামীণ জনপদে প্রকৃতির এই পরিবর্তন যেন নতুন আবহ তৈরি করছে। হাটতে বের হওয়া মানুষ ও ভোরে কাজে বের হওয়া কৃষকেরা অনুভব করছেন কুয়াশা-মাখানো মনোরম পরিবেশ। সকাল ও রাতের পরিবেশে শীতলতার আভাস মিললেও দিনের বেলায় এখনো রয়েছে রোদের তীব্রতা।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ও ভোরের তাপমাত্রায় আগের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে। সকালে ঘাসে শিশির পড়ছে এবং বাতাসেও ঠান্ডা ভাব রয়েছে। শীত পুরোপুরি না এলেও প্রকৃতিতে তার আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

ফুলকোচা ইউনিয়নের কোনামালঞ্চ গ্রামের কৃষক লিয়াকত আলী বলেন, দিনে গরম থাকলেও রাতের শেষভাগে কয়েকদিন থেকে শীত অনুভূভ হচ্ছে। গায়ে কাথা জড়িয়ে থাকতে হচ্ছে। ভোর সকালে বের হলেই দেখা যায় চারদিকে কুয়াশায় ঘেরা।

শিক্ষার্থী আশামনি বলেন, ভোর সকালে ঘুম থেকে উঠেই এক অন্যরকম পরিবেশ দেখা যায়। প্রকৃতির হিমেল হাওয়ায় মুগ্ধ করে তোলে। মনে হচ্ছে শীত চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :