ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী রাজিবপুরে নিজ ইউনিয়ন ভূমি অফিসে বদলি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক ১

কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় ২৩০টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৫ হাজার ৭৫০ কোজি চাল বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা অসচ্ছল ও নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর , রাতইল ও ফুকরা ইউনিয়নের ২৩০টি জেলে পরিবারের অনুকূলে মোট ৫ হাজার ৭৫০ কেজি টন চাল বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ অনুযায়ী কাশিয়ানী ইউনিয়নের ৮০টি জেলে পরিবারে ২ হাজার কেজি, রাতইল ইউনিয়নের ৬৬টি পরিবারে ১ হাজার ৬৫০ কেজি, ফুকরা ইউনিয়নের ৮১টি পরিবারে ২ হাজার ২৫ কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ সব চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ মানবিক সহায়তা প্রদান করছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ আসলাম হোসেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :