ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী রাজিবপুরে নিজ ইউনিয়ন ভূমি অফিসে বদলি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক ১

‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারা নির্যাতিত নেতা রায়হান উদ্দিন সোহেল।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এই উৎসব উদ্‌যাপন করলে সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য অটুট থাকুক—এটাই শারদীয় দুর্গাপূজায় তাঁর প্রত্যাশা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সবাই যেন দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় রায়হান উদ্দিন সোহেল দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :