সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি
- আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে ট্রলারে যাত্রাদলের নারী শিল্পী এনে অশ্লীল ভঙ্গিতে নাচ-গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইসলাম উদ্দীন নামের এক ব্যক্তির কোলে বসে ওই নারীর নাচ ও টাকা নেয়ার দৃশ্য ভিডিওতে দেখা যায়।
জানা গেছে, আটগাঁও গ্রামের এই ঘটনাটির পুরো ভিডিওটি ধারণ করেন একই এলাকার তোফায়েল তালুকদার (পিতা: মৃত ইদ্রিস তালুকদার, গ্রাম: আটগাঁও, শাল্লা)। পরবর্তীতে তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করলে তা মুহূর্তে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। অরুচিকর এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তোফায়েল তালুকদারের নাম উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিচার দাবি করেন।
এ দিকে ঘটনাটি নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা যায়, ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে সংশোধন করার পরামর্শ দেওয়ায় তোফায়েল তালুকদার চটে যান বাংলাদেশ সচিবালয়ে কর্মরত এম টি এ রোমান (২৯) নামে এক ব্যক্তির ওপর। শাল্লা এলাকার স্থায়ী বাসিন্দা এম টি এ রোমান অভিযোগ করেন, গত ৭ অক্টোবর ২০২৬ দুপুরে তোফায়েল তালুকদার তাঁকে ও তাঁর পরিবারকে ফোনে গালিগালাজ করাসহ প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫২২, তারিখ: ০৮/১০/২০২৬) দায়ের করেছেন ভুক্তভোগী এম টি এ রোমান। জিডিতে তোফায়েল তালুকদারকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
বর্তমানে আটগাঁও গ্রামের এই বিতর্কিত কর্মকাণ্ড ও ট্রলারের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে পুরো এলাকায় তীব্র সমালোচনা চলছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।



















