সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
লুৎফর সিকদার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত (স্কাফ) মাদকসহ হিরা পাল (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৬ ( ভাটিয়াপাড়া ক্যাম্প)।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
এসআরবি জানায়, গোপান সাংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল স্কাফসহ হিরা পালকে আটক করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।



















