ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ সাতক্ষীরায় দুই বাল্যবিবাহ প্রতিরোধ, বরের পিতাকে জরিমানা মধ্যনগর বাজার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এমপি নুরুল ইসলাম বিএনপি সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের জন্য বিপদ সংকেত জাতীয়তাবাদী নামধারী মিডিয়া   ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার দুর্গোৎসব শুরু হচ্ছে আজ, কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ডিবি পুলিশের পরিদর্শন শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং 

কোন সুযোগসন্ধানী যেন আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি সরকার। আসন্ন দুর্গাপূজায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে সজাগ থাকতে বলেছেন, যাতে করে কোন সুযোগসন্ধানী কিংবা চক্রান্তকারী আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব এমপি মন্ত্রীকে ডেকে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পালনে তাদের সহযোগিতা করার জন্য নিজ নিজ এলাকায় থাকার নির্দেশনা দিয়েছেন। সনাতনীদের আনন্দ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নিজেও রংপুর, রাজশাহী সহ তিনটি জেলায় সফর করবেন, কুশল বিনিময় করবেন।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও তিনি জানিয়েছেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :