ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা  রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান পঞ্চগড়ে হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পেশাদারিত্বের মাধ্যমে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার ৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি—মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের এ কার্যক্রমে সংশ্লিষ্ট থানার সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের ফলে ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার সুযোগ পান।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি হারানো মালামাল উদ্ধারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :