সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা
- আপডেট সময় : ১১:৩৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোঃ তবিবুর রহমান-এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহজী, অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক সেলিম রেজা।
মতবিনিময় সভায় যুব অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অধ্যক্ষের সাথে জেলার কারিগরি শিক্ষার উন্নয়ন ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



















