ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা  রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান পঞ্চগড়ে হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা

ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।”

বুধবার ৭ অক্টোবর দুপুরে জেলা সদর হাসপাতালে নিজের ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় হাসপাতালের বিদ্যমান সংকট প্রসঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “হাসপাতালের চিকিৎসক সংকটসহ যেসকল সমস্যা রয়েছে, তা সমাধানে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত এসব সমস্যার সমাধান হবে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, “সম্প্রতি সংসদ সদস্য মহোদয় হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি ৩ হাজার কিট প্রদান করলেন। এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালের আগামী ৩ থেকে ৪ মাসের ডেঙ্গু শনাক্তকরণের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য নেতারা এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :