পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাজাসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ১০:১৯:২৫ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হারুন আর রশিদ (৪২)। তিনি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া (পাইকপাড়া) গ্রামের মৃত ইজ্জত আলির ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা ডিবির একটি চৌকস টিম শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় বোদা থানাধীন ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ধৃত আসামি মোঃ হারুন আর রশিদের বসতবাড়ীর বিল্ডিংয়ের পূর্বপাশে ধানক্ষেতের মাঝখান থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মোঃ আরিফুর রহমান, এসআই মোঃ সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনায় অংশ নেন।
পঞ্চগড় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগেও তার নামে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



















