ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিরিরবন্দরে ধান ক্ষেতে পড়েছিল গলায় গামছা পেঁচানো ভ্যানচালকের মরদেহ মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  সার নিতে গিয়ে কৃষকদের হট্টগোল, আহত ৩ ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরা ঐতিহ্যের গুড়পুকুর মেলায় উপচে পড়া ভিড়, বিকেল হলেই নামে জনস্রোত সাতক্ষীরা আদালত উমেদারমুক্ত, ভোগান্তি কমবে বিচারপ্রার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর Payment প্রশিক্ষণ অনুষ্ঠিত ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাজাসহ গ্রেফতার ১ গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান 

মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর বেলা ২ ঘটিকায় ‘মধ্যনগর শিক্ষক পরিবার’-এর ব্যানারে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি এবং বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম জিলানী।

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আরোও বক্তব্য রাখেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী, বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শামসুল হক সিদ্দিকী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, মধ্যনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশিদ আলম, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা, ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম,একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন তালুকদার, গলইকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজত তালুকদার, চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব হোসেন, একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবু তাহের, মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক জসিম উদ্দিন ও সহকারী শিক্ষক মাখন মহানায়ক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মো. গোলাম জিলানী বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষকদের কল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :