ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিরিরবন্দরে ধান ক্ষেতে পড়েছিল গলায় গামছা পেঁচানো ভ্যানচালকের মরদেহ মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  সার নিতে গিয়ে কৃষকদের হট্টগোল, আহত ৩ ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরা ঐতিহ্যের গুড়পুকুর মেলায় উপচে পড়া ভিড়, বিকেল হলেই নামে জনস্রোত সাতক্ষীরা আদালত উমেদারমুক্ত, ভোগান্তি কমবে বিচারপ্রার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর Payment প্রশিক্ষণ অনুষ্ঠিত ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাজাসহ গ্রেফতার ১ গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান 

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:১১ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহের সহযোগিতায় উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে ময়মনসিংহ সার্কিট হাউজ কাবাডি মাঠে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহ প্রদান করেন।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন খেলাধুলার মাধ্যমে মানুষের ক্রীড়ার চেতনায় সুস্থতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :