ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ সাতক্ষীরায় দুই বাল্যবিবাহ প্রতিরোধ, বরের পিতাকে জরিমানা মধ্যনগর বাজার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এমপি নুরুল ইসলাম বিএনপি সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের জন্য বিপদ সংকেত জাতীয়তাবাদী নামধারী মিডিয়া   ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার দুর্গোৎসব শুরু হচ্ছে আজ, কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ডিবি পুলিশের পরিদর্শন শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং 

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’। এ উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জমকালোভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলন সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।

দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশ ও এখন টেলিফোনে পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “দৈনিক কালবেলা অল্প সময়ে বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। পত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।” প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক সহ সকল কলাকুশলীদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

প্রতিমন্ত্রী আরও বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা বজায় রেখে আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা ও জনমানুষের কথা বলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, “কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট এবং ডিজিটালে অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে দেশের যেকোনো নিউজ সর্ব প্রথমে কালবেলার মাধ্যমে পাই।” এ সময় তিনি কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশের কারণে পত্রিকাটি পাঠক নন্দিত ও দেশে বিদেশে সমাদৃত হয়েছে। আমি আশা করি কালবেলার এই জনপ্রিয়তার ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার তাপস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান।

এছাড়াও সাংবাদিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম ও আমির খসরু লাভলুসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :