মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৩:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ অক্টোবর বিকেল ৪টায় মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট রাহিদুল ইসলাম, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন শাহীন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব নিবাস সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কাইয়ুম মজনু , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ,সদস্য সচিব সাইদুর রহমান জিয়া ,ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু,যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ , যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনুদ্দিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শেফুল মিয়া,
মধ্যনগর ৩৫টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।



















