সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
- আপডেট সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলন-৫৫০) নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ অক্টোবর সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচলনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের উন্নয়নে ও কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, মটর শ্রমিক ইউনিয়ন শ্রমিক দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এখানে কোন নেতার মাতোব্বারী চলবেনা। শ্রমিক নেতারা শ্রমিকদের কল্যাণে কাজ করবে এবং তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহীতা থাকতে হবে। আমি সব সময় শ্রমিকদের আন্দোলন সংগ্রামে পাশে থেকে নার্য্য দাবী আদায়ে কাজ করে গেছি। আগামীতেও তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সভাপতি মো. জামালউদ্দীন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম কালু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু ও মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার এডভোকেট আরিফুল ইসলাম আলো প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির ৩৫ বছরের সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রউফের একক নেতৃত্বে জেলা মটর শ্রমিক ইউনিয়নে দীর্ঘদিন পর সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি সহযোগিতা না করলে এই নির্বাচন সফল হতোনা। ৩ অক্টোবর মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে জামায়াতপন্থীরা নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে সন্ত্রাস তৈরী করে হাজার হাজার লোকজন নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার জন্য ব্যাপক অপচেষ্টা চালিয়েছিল। শ্রমিকদের বন্ধু আলহাজ্ব মো. আব্দুর রউফ এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার একক হস্তক্ষেপে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা হয়। তিনি শ্রমিকদের পাশে না থাকলে এই নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হতোনা। আমরা শ্রমিকরা তার কাছে চিরকৃতজ্ঞ। সফলভাবে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের হাতে ক্ষমতা ও দায়িত্বভার হস্তান্তর করেছেন।”
মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হক।
এ সময় উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সহ-সভাপতি শামীমুর রহমান সাদ্দাম, সহ-সভাপতি খোন্দকার বদুউর রহমান, সাধারণ সম্পাদক শেখ মামুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক মো. আশরাফুজ্জামান সাজু, সহ-যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আশিক, সমাজ কল্যাণ সম্পাদক মো. জুলফিকার হোসেন, অফিস সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মজিদ, কার্যকরী সদস্য মো. আজিজুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, মো. আব্দুস সামাদ, মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, মো. মোতাহার হোসেন, শফিকুল ইসলাম, মো. হোসেন আলী প্রমুখ। এসময় জেলা বাস মালিক সমিতির কর্মকর্তা, সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলন-৫৫০) নব-নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চীফ স্টাটার শেখ আব্দুল আলীম।



















