ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা  রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান পঞ্চগড়ে হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা

‘ভুয়া ডাক্তার’ অপপ্রচারের প্রতিবাদে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান দেলোয়ার হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২০ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ‘ভুয়া ডাক্তার’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ এলাকার ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মো. দেলোয়ার হোসেন।

বুধবার ৭ অক্টোবর সকালে মুদাফরগঞ্জ বাজারে অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দেলোয়ার বলেন, আমার বিরুদ্ধে সকল সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, আমি ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান এবং বিকল্প ধারার একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমাকে ‘ভুয়া ডাক্তার’ উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন।

তিনি বলেন,এই সংবাদ প্রচারের ফলে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের সুনামও ক্ষুণ্ন হয়েছি।

তিনি বলেন, প্রায় ২২ বছর ধরে দেশে-বিদেশে সুনামের সঙ্গে দরিদ্র ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছি এবং চিকিৎসা পেশা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, আদালতের নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুসরণ করে আসছি।

দেলোয়ার বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন, ২০১০ অনুযায়ী নামের আগে ‘ডাক্তার’ ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেওয়ার পর আমি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই। এ বিষয়ে রিট পিটিশন দায়েরের পর আদালত বিকল্প ধারার চিকিৎসকদের কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়। আমি ওই আদালতের নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী চিকিৎসাসেবা দিয়ে আসছি।

তবে সম্প্রতি লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় সেমিনার ইন্সপেক্টর মিল্টন কিছু সাংবাদিকের মিথ্যা প্ররোচনায় আমার চেম্বার আইনবহির্ভূতভাবে বন্ধ করে দিয়েছেন।

এই ঘটনায় মহামান্য হাইকোর্ট থেকে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ প্রদান করি।

দেলোয়ার বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার পর আমার আইনজীবী ফোনে যোগাযোগ করলে চেম্বারে তালা দেওয়া হয়নি বলে জবাব দেন।

দেলোয়ার হোসেন আরও বলেন, প্রয়োজনীয় আইনগত নথি ও প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহলের ইঙ্গিতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এই ধরনের সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি সাংবাদিকদের প্রতি সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমার বিরুদ্ধে চালানো অপপ্রচার বন্ধে সহযোগিতা চাচ্ছি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :