‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা
- আপডেট সময় : ১০:৩৩:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারা নির্যাতিত নেতা রায়হান উদ্দিন সোহেল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এই উৎসব উদ্যাপন করলে সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য অটুট থাকুক—এটাই শারদীয় দুর্গাপূজায় তাঁর প্রত্যাশা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সবাই যেন দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় রায়হান উদ্দিন সোহেল দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।



















