ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ সাতক্ষীরায় ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারে এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা চালু সাতক্ষীরা ৩৫ হাজার মুক্তার কারুকাজে দুর্গাপ্রতিমা, বাড়ছে দর্শনার্থী পঞ্চগড়ে নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন  রাজিবপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা, দুই শিক্ষার্থীকে মারধর  মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ

সুনামগঞ্জে বাণিজ্যে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে মাঠে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে ও আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক তত্বাবধানে মাঠে ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও মেলার আয়োজক হীরা ও ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,চেম্বারের সহ সভাপতি এনামুল হক এনাম ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন লালা, জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক হাফিজুল ইসলাম রাজু,সমাজসেবক জালাল উদ্দিন ও রেজাউল হক প্রমুখ।

চেম্বারের সভাপতি মোঃ সামছুল হক বলেছেন,একটি বাণিজ্যে মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে এই বাণিজ্যে মেলা যখন শুরু হবে খেলার মাঠের স্থানীয় জনগনের সাথে মতামতের ভিত্তিতে এই বাণিজ্যে মেলা শুরু করা হবে। তবে যেন স্কুল কলেজ টাইম এবং আযান ও নামাজের সময় সূচী মেলা কমিটির আয়োজকরা মেনেই মেলা পরিচালনা করতে হবে। পাশাপাশি মেলায় অশ্লীল কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করা হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। পরে এক দোয়া মাহফিলে চেম্বারের নেতৃবৃন্দরা দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :