ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগ থেকে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

আজ মঙ্গলবার ৬ অক্টোবর দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁর অফিস কক্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

এ সময় উপাচার্য বলেন, এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি গোবিপ্রবি’র আইন বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের গর্ব। তোমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান সহ বিভাগের শিক্ষকরা।

উল্লেখ্য, ১৮তম জুডিশিয়ারিতে গোবিপ্রবি আইন বিভাগের ৫ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বড় মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :