মধ্যনগরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৯:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. মজিদের ছেলে মো. সোহাগ (২০) এবং আব্দুর রশিদের ছেলে মো. আলাল মিয়া (২২)।
মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. নবী হোসেন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে সোহাগ ও আলাল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় এসআই মো. নবী হোসেন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮ ও ৪১ ধারায় মধ্যনগর থানায় মামলা করেছেন। মামলাটির নম্বর ৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।




















