ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী রাজিবপুরে নিজ ইউনিয়ন ভূমি অফিসে বদলি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক ১

মাভাবিপ্রবির ৬৫০ নবীনকে বরণ করল ছাত্রশিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রায় ৬৫০ নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। নবীনদের নৈতিক বিকাশ, নেতৃত্বগুণ ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে দিকনির্দেশনা দেয়া হয়।

বৃহস্পতিবার ৮ অক্টোবর টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ।

অনুষ্ঠানে মাভাবিপ্রবির আইসিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ও নেতৃত্ব তৈরির বিষয়ে বক্তব্য দেন।

শাখা সভাপতি মো. রাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। পরে নবীনদের আল-কুরআন, বিশ্ববিদ্যালয়ের লোগোসমৃদ্ধ কলমদানি, চাবির রিং, কলম ও প্রকাশিত বই উপহার দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে নবদিশা শিল্পীগোষ্ঠী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :