ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিরিরবন্দরে ধান ক্ষেতে পড়েছিল গলায় গামছা পেঁচানো ভ্যানচালকের মরদেহ মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  সার নিতে গিয়ে কৃষকদের হট্টগোল, আহত ৩ ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরা ঐতিহ্যের গুড়পুকুর মেলায় উপচে পড়া ভিড়, বিকেল হলেই নামে জনস্রোত সাতক্ষীরা আদালত উমেদারমুক্ত, ভোগান্তি কমবে বিচারপ্রার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর Payment প্রশিক্ষণ অনুষ্ঠিত ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাজাসহ গ্রেফতার ১ গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান 

সাতক্ষীরা ঐতিহ্যের গুড়পুকুর মেলায় উপচে পড়া ভিড়, বিকেল হলেই নামে জনস্রোত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : দুই বছর পর আবার ফিরেছে সাতক্ষীরার প্রায় তিনশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উৎসবমুখর আমেজ। ১ লা অক্টোবর থেকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হওয়া এই মেলাকে ঘিরে প্রতিদিন জমছে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়। কেনাকাটা, ঘুরতে আসা আর তরুণ-তরুণীদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠলেও, শুরুর মাত্র চার দিনের মাথায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও নিরাপত্তা সংকট নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে দর্শনার্থীদের মধ্যে। বিকেল হলেই নামে জনস্রোত।

মেলা চলাকালে পার্ক জুড়ে দর্শনার্থী ও তরুণ-তরুণীদের প্রাণবন্ত উপস্থিতি চোখ পড়ার মতো। নানা রঙের স্টল ঘুরে দেখা এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার মাধ্যমে মেলা প্রাঙ্গণ ফিরে পেয়েছে তার পুরোনো প্রাণচাঞ্চল্য। আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে এই উৎসবমুখর পরিবেশের আড়ালে দ্রুত দানা বাঁধছে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার আতঙ্ক। মেলার প্রথম চার দিনেই নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে দুটি পৃথক হেনস্তা ও মারামারির অভিযোগ উঠেছে।

১ অক্টোবর মেলা শুরুর দিনই এক নববিবাহিত দম্পতি কিশোর গ্যাংয়ের হাতে হেনস্তা ও মারধরের শিকার হন। স্টল ঘুরে দেখার সময় কয়েকজন বখাটে তরুণ তাদের পথরোধ করে পরিচয় জানতে চায়। স্ত্রী পরিচয় দেওয়ার পরও ফোন কল করা এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে ওই তরুণকে শারীরিকভাবে প্রহার করা হয়, যার একটি দৃশ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী তরুণের ভাষ্য, নিরুপায় হয়ে অন্যায়ের শিকার হতে হয়েছে তাদের; এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে মেলায় আসা বন্ধ হয়ে যাবে।

এর পর ৩ অক্টোবর রাতে মেলা প্রাঙ্গণে নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দুপক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়। এসব ঘটনার পর সন্তান ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে তীব্র নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। মেয়ের নিরাপত্তার চিন্তায় মেলায় আসার আগ্রহ কমে যাওয়ার কথা জানান ঘুরে দেখতে আসা অভিভাবক কিরণময় সরকার। একইভাবে ধারালো অস্ত্রের উপস্থিতি ও সংঘর্ষের ভয়ে মেলায় ঢুকতে সংকোচ প্রকাশ করেন কলেজশিক্ষার্থী চয়ন মন্ডল।

স্থানীয় সমাজচিন্তক ও সচেতন মহল মেলার এই অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আইন বিশেষজ্ঞদের মতে, সময়মতো বখাটেদের নিয়ন্ত্রণ করা না গেলে শতবর্ষী এই ঐতিহ্যবাহী মেলার সুনাম হবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন সমাজকর্মীরা। একই সঙ্গে ছোট ছোট শিশুদের নিয়ে আসা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় নাগরিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :