ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চামরদানী ইউনিয়নবাসীকে এম শহীদের শারদীয় শুভেচ্ছা মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’টি ককটেল বিস্ফোরণ  সাতক্ষীরা দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা  রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা

মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলোর সহায়তায় ভিজিএফের চাল বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। কর্মসূচির আওতায় উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে মোট সাড়ে সাত মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নসহ টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি জেলে পরিবার পাচ্ছেন ২৫ কেজি করে চাল।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের প্রজনন নিশ্চিতে গত ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং নদীতে মাছ ধরা থেকে বিরত উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এ বিশেষ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।

চাল বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের নিষেধাজ্ঞার নিয়ম মেনে চলার জোর আহ্বান জানান। মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি বা মজুত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :