রাজিবপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চর রাজিবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষকদের অংশগ্রহণে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্বের কথা তুলে ধরেন।
এদিকে, উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
এ সব প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।




















