ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী রাজিবপুরে নিজ ইউনিয়ন ভূমি অফিসে বদলি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক ১

সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বাংলা লোকসংগীতের একজন সনামধন্য শিল্পী রানী শেখ এলিজা। ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে নিজেকে গেঁথে রেখেছেন। দেশ-বিদেশে সংগীত পরিবেশন করে অর্জন করেছেন ব্যাপক সুনাম। বিভিন্ন সংগঠন থেকে প্রায় অর্ধশত সম্মাননা পেয়েছেন তিনি। শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান।

তাঁর বেশ কয়েকটি একক ও মিশ্র অ্যালবাম জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘রঙিলা বন্ধু’, ‘মার ছক্কা’, ‘গোপনে পালাই’, ‘চেহারা ঝাকানাকা’ ও ‘সবে তো শুরু আমার’।

সংগীতচর্চার পাশাপাশি সমাজসেবা ও মানবসেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছেন এই শিল্পী। তিনি ‘এলিজা ফাউন্ডেশন’ নামে একটি সেবা সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

রানী শেখ এলিজা বলেন, “আমি আমার সংগীতের মাধ্যমে উপার্জিত অর্থের একটি অংশ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের দেশে শিল্পীদের রাজনৈতিক তকমা লাগিয়ে হেনস্তা করা হয়। বিভিন্ন সময়ে মৌলবাদীদের আক্রমণের শিকারও হতে হয়েছে। সব মিলিয়ে প্রতিকূল পরিবেশের কারণে আজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হয়েছে।

তবে যেখানেই থাকি, সংগীতচর্চা ও মানবসেবা সমানভাবে চালিয়ে যাবো — এটাই আমার ওয়াদা। যুক্ত রাষ্ট্রে এসেও থেমে নেই, বিভিন্ন মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করছি। অনেকগুলো নতুন গান নিয়ে কাজ করছি। আশাকরি আগামী নতুন বছরের শুরুতেই আমার শ্রোতাদের জন্য নতুন কিছু চমক নিয়ে আসতে পারবো! ইদানীং যুক্ত রাষ্ট্র থেকে আমার ২টি মৌলিক গান বেরিয়েছে।শিরোনাম: ‘এতো ভালোবাসা আমি রাখবো কোথায় ও ভালোবাসা পাই বা না পাই’

গানের গীতিকার ও সুরকার: আতিকুর রহমান লিটন। কম্পোজিশন: সাত্তার মাহমুদ।

আমি তারকা হতে চাই না, আমি সেবিকা হতে চাই। আমার সংগীতের সুর দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই অনেকদিন।”

নিজের উপার্জিত অর্থ দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই মহৎ উদ্যোগ সফল হোক। একজন মহৎ সংগীতশিল্পী রানী শেখ এলিজা এর নিরাপদ জীবন প্রতিষ্ঠিত হোক। তাঁর কোকিল কণ্ঠে বাংলা গানের সুর ছড়িয়ে পড়ুক বিশ্বময় — এমনটাই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :