ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চামরদানী ইউনিয়নবাসীকে এম শহীদের শারদীয় শুভেচ্ছা মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’টি ককটেল বিস্ফোরণ  সাতক্ষীরা দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা  রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা

দিরাই-শাল্লায় তলিয়ে যাওয়া ফসলি জমিতে অসাধু চক্রের নজর কৃষকদের সতর্ক থাকার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাওরপাড়ে থেকে তৌফিকুর রহমান তাহের : দিরাই ও শাল্লা উপজেলার হাওরজুড়ে এখন কৃষকের হাহাকার। চোখের সামনে তলিয়ে যাওয়া কষ্টের ফসল দেখে কৃষকদের মনের অবস্থা অত্যন্ত শোচনীয়।

তবে এই দুর্যোগপূর্ণ মুহূর্তেই এক শ্রেণির অসাধু মানুষ অন্যের সম্পদ লোপাটের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অসাধু চক্রের তৎপরতা ও সতর্কতা
স্থানীয় সূত্র জানায়, দুর্যোগ এলেই কিছু সুবিধাবাদী ও অসাধু ‘কাজের লোক’ কায়দা করে মহাজনের ধান লুট করার পাঁয়তারা করে। পানি বাড়ার সুযোগ নিয়ে তারা অন্যের তলিয়ে যাওয়া জমিতে ‘নোঙর’ বা ‘ডোব’ দিয়ে গোপনে ধান তুলে নেয়ার চেষ্টা চালায়। এদের মানবিকতা ও নীতিবোধ বলতে কিছু নেই; বরং কৃষকের কান্নাকে পুঁজি করে কীভাবে ফসল লোপাট করা যায়, তারা সেই চিন্তায় মগ্ন থাকে।
কৃষকদের প্রতি বিশেষ অনুরোধ, এ ধরনের কোনো অসাধু ব্যক্তিকে অন্যের জমিতে নামতে দেবেন না। অন্যের সম্পদ দখল করা কেবল অপরাধ নয়, এটি বড় ধরনের ঝগড়া-ফাসাদ এমনকি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে।
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত
লোভী চক্রের বিপরীতে হাওরপাড়ে এখনো সততা টিকে আছে। স্থানীয় ধান মাড়াই শ্রমিক কবির মিয়া মাড়াইকল এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বলেন, আমরা আগের মতোই ধান ভাঙাচ্ছি। ধান বা টাকা বেশি নেব কেন? মানুষের এই বিপদে আমরা শুধু আমাদের ন্যায্য পাওনাটাই চাই। বেশি নিলে আল্লাহ বেজার হবেন।”

এই সংকটে কবির মিয়ার মতো এমন মানবিক চিন্তা সবার মধ্যে ছড়িয়ে পড়া প্রয়োজন। একদিকে যখন অসাধু চক্র লুটপাটের চিন্তায় ব্যস্ত, অন্যদিকে কবির মিয়ার মতো ব্যক্তিদের সততা হাওরপাড়ের কৃষকদের কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে।
হাওরের এই কঠিন সময়ে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে, অন্যদিকে অসাধু মানুষদের থেকেও সতর্ক থাকতে হবে। সামাজিক শান্তি বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :